ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। গেলো ১১ জানুয়ারি বুধবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেন। তাদের মধ্যে তিন পুরুষ ও দুজন নারী। ফেরত আসারা হলেন নরসিংদীর হাবিবুল্লাহ বাহারের ছেলে আজিম ভুঁইয়া (২৭), ময়মনসিংহের আবুল মুনসুরের ছেলে আল ফাহাদ (২৯), গোপালগঞ্জের দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫), যশোরের সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ির আমির উদ্দিনের মেয়ে মমতা (২৫)। তাদের মধ্যে পুরুষ তিনজন মুম্বাই কারাগারে এবং নারী দুইজন নাগপুরের একটি বেসরকারি শেল্টার হোমে ছিলেন।