গেলো ১১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ পরিদর্শনে এসে মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় ইজতেমা মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন ও গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ অনেকে।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বিদেশি মুসুল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন, সেজন্য ইমিগ্রেশন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তাদের সহায়তার জন্য বিশেষ প্রশিক্ষিত টুরিস্ট পুলিশ নিয়োজিত থাকবে। এ ছাড়াও বিভিন্ন পরিকল্পনা করে কোন বিভাগের গাড়ি কোথায় পার্কিং করা থাকবে, কোন রাস্তা কখন খোলা বা বন্ধ থাকবে সেই নির্দেশনা দিয়েছি।