দেশের ৫টি পৌরসভা, ৮১টি ইউপি নির্বাচনে একযোগে ভোট গ্রহণ চলছে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার।ইসি সচিব বলেন, পাঁচ পৌরসভাগুলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এসব এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ করা হয়। ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। একই সময়ে ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।