বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোরেল যাত্রা শুরুর পর ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন এ কথা বলা হয়েছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেল প্রথম মেট্রোরেল’ শীর্ষক এ প্রতিবেদনে ঢাকায় মেট্রোরেলের প্রয়োজনীয়তাসহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীর এখন আছে মেট্রোরেলের প্রথম লাইন। জাপানের অর্থায়নে, বিশ্বের অন্যতম জনবহুল শহরের যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পটি ঢাকায় বসবাসরত মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনবে।এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোর একটি অংশ বুধবার উদ্বোধন করেন, যা লাইন ৬ নামে পরিচিত।বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান অর্থনীতিবীদ মার্টিন রমার দেওয়া একটি বক্তব্যের কথাও উল্লেখ করেছে। মার্টিন রমা মেট্রোরেল নিয়ে বলেন, ঢাকার মতো একটি শহরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন। যদি আপনি ভারতের বিভিন্ন শহরের দিকে তাকান দেখবেন মানুষের কাজে যাওয়ার যোগাযোগ পথে অনেক পরিবর্তন এসেছে। মেট্রোরেল যোগাযোগের নিরাপদ একটি বাহন। বিশেষ করে নারীদের জন্য।