প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ শুরু হতে যাচ্ছে ১ জানুয়ারি থেকে। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চলতি বছরের ২৫ ডিসেম্বর রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী এ মেলা চলবে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ২০২২ সালের মত এবারও কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা থাকার সম্ভাবনা রয়েছে।