জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজনায় নির্মিত ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ ধারাবাহিক পর্বগুলো পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। যে মুদ্রিত সংস্করণের প্রতিটি পর্বের সঙ্গে আছে একটি করে কিউআর কোড, যেটা স্ক্যান করা মাত্রই ফেসবুকের মাধ্যমে পর্বগুলো ভিডিও আকারে দেখা যাবে। এই প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব। বিটিভির প্রকাশনায় এটি গবেষণা ও সম্পাদনা করেছেন উপমহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর। বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ, বিশিষ্ট জনের সাক্ষাৎকার ও ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।