সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সব উন্নয়ন কাজই করেছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন। যেদিকে যান, শুধু রাস্তা আর রাস্তা, শুধু উন্নয়ন আর উন্নয়ন। মানুষ বলে, শেখের বেটি দেখিয়ে দিয়েছেন।
বুধবার ২৮ ডিসেম্বর দুুপুর সাড়ে ১২টায় উত্তরার দিয়াবাড়ি মাঠে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, সবই শেখ হাসিনা করেছেন, শতভাগ বিদ্যুৎ, এতো বড় বিশ্বকাপ হয়ে গেল। কোথাও লোডশেডিং হয়েছে কেউ বলতে পারবে না। পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়েছিল। কিন্তু আমরা দেখি দিয়েছি আমরা বীরের জাতি, চোরের জাতি নই।বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা বলে জোড়াতালি দিয়ে পদ্মাসেতু হয়েছে। এখন যাচ্ছেন কীভাবে সমাবেশ করার জন্য। পদ্মা সেতু দিয়ে তিনঘণ্টায় খুলনায় চলে গেছেন। এটা আপনারা ভাবতে পেরেছিলেন? তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করল, মেট্রোরেল করে ফেলল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করে ফেলল, বিনা পয়াসায় করোনাভাইরাসের ভ্যাকসিন দিল। এসব দেখে তাদের গায়ে বড় জ্বালা।