এ মাসের মাঝামাঝিতে প্রতিরক্ষা আলোচনায় যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস।

ঢাকায় তিন দিন সফরকালে রিচার্ড নেফিউ দুর্নীতি দমন ও অর্থ পাচার বন্ধে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন তিনি । এ সময়ে তিনি অর্থ পাচার নিয়ে কাজের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ।

এদিকে আগামী মাসের প্রথম দিকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।  

সম্প্রতি ঢাকা সফর করেছে একাধিক মার্কিন প্রতিনিধিদল । গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসেছিলো। ঢাকা সফরকালে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে জোর দেন প্রতিনিধি দলের সদস্যরা।  

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সম্প্রতিকালের ঘন ঘন ঢাকা সফর নিয়ে বলেছেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্কে মজবুত করতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন, কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। “