আফ্রিকার বিখ্যাত উপজাতি

ঝাড়ফুঁক ও জ্বিন তাড়ানোর নামে কিছু ভন্ড “আধ্যাত্মিক কবিরাজ” সেজে নারীদের ওপর যৌন অত্যাচার, শোষণ ও নির্যাতন চালাচ্ছে।

মধ্যপ্রাচ্য ও আরবের মুসলিম দেশগুলোতে একধরনের ঝাড়-ফুঁক বেশ জনপ্রিয় যা “আধ্যাত্মিক চিকিৎসা” নামে পরিচিত। এই ‘কবিরাজ’দের কাছে যারা শরণাপন্ন হোন তাদের বেশির ভাগই নারী।

এসব নারীদের বিশ্বাস ঝাড়-ফুঁকের মাধ্যমে খারাপ জ্বিনের অশুভ প্রভাব দূর করার মধ্যে দিয়ে রোগের চিকিৎসা সহ নানা সমস্যার সমাধান করা সম্ভব।

আরবের মতো আফ্রিকার দুটি দেশ মরক্কো ও সুদানে এধরনের ঝাড়-ফুঁক জনপ্রিয়। এই দুইটি আফ্রিকান দেশে এক বছরেরও বেশি সময় ধরে ৮৫ জন নারীর জবানবন্দী থেকে জানা যায় তাদের মধ্যে মোট ৬৫ জন “কবিরাজের” নাম উল্লেখ করেছেন, এবং তাদের বিরুদ্ধে যৌন হয়রানি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত নানা অভিযোগ এনেছেন তারা ।