২০২৩-২০২৪ মেয়াদে দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হলেন শমী কায়সার।
টেক-সই বাণিজ্য বন্ধনের স্মার্ট অর্থনীতি বাস্তবায়নে এবার কমিটিতে তাকে একমাত্র নারী সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
একজন সফল নারী উদ্যোক্তা, প্রযোজক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন তিনবারের নির্বাচিত ই-ক্যাব সভাপতি শমী কায়সার । দেশের ই-কমার্স খাতের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ।
সার্ক চেম্বারের নির্বাহী কমিটির পরিচালনা পরিষদে এসে শমী কায়সার বলেন, “নতুন দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। এটি আমার জন্য বড় প্রাপ্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে ই-ট্যুরিজম, কুটির শিল্প ও স্টার্টআপ খাতের উন্নয়নকে আরো অগ্রসর করতে চাই। একইসঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক জোটে আইটি ও ই-কমার্স খাতকে সংযুক্ত করতে চাই।”
শমী কায়সারসহ এবার এসসিসিআই’র কার্যনির্বাহী কমিটিতে তিনজন দায়িত্ব পালন করবেন বাংলাদেশ থেকে ।