জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন এএইচএফ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে আজ সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছেন বাংলাদেশের যুবারা। একটি করে গোল করেছেন রাহিদ হাসান, জাহিদ হোসেন ও রকিবুল হাসান। আগামীকাল ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ওমান-উজবেকিস্তানের।
গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা বাংলাদেশকে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে আটকে রাখে থাইল্যান্ড। প্রথম গোলটি পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৪৮ মিনিট পর্যন্ত। রাহিদ হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন ম্যাচের ৫৬ মিনিটে। আর ৫৮ মিনিটে রকিবুল হাসানের ফিল্ড গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
’