চলতি বছরে বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে ৪০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৩ সালের তালিকা প্রকাশ করেছে গত ৫ জানুয়ারি। তাদের শক্তিমত্তার সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৮৭১। সবচেয়ে কম শূন্য দশমিক ০৭১২ স্কোর নিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ দশের তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, ফ্রান্স ও ইতালি। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তালিকায় ভারত চতুর্থ, পাকিস্তান সপ্তম, মিয়ানমার ৩৫তম, শ্রীলঙ্কা ৭১তম ও নেপাল ১২৯তম অবস্থানে রয়েছে। তালিকার সবচেয়ে শেষে ১৮৫তম অবস্থানে রয়েছে ভুটান। শক্তিমত্তার সূচকে দেশটির স্কোর ৬ দশমিক ২০১৭।

।