বিশ্বমঞ্চে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে আজ (১৪ জানুয়ারি) অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের যুবতী নারীরা। যেখানে রীতিমতো আধিপত্য দেখিয়েই জয় আদায় করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য বাংলাদেশ টপকে গেছে পাক্কা দুই ওভার হাতে থাকতে। জয় তুলে নিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানের। ২০০৫ সালে কার্ডিফে আফতাবের ছয়ের মতো এদিনও প্রায় একই সময়ে ছয় হাঁকিয়েছে বাংলাদেশের স্বর্ণা।