ভারতের সাবেক মন্ত্রী এবং লেখক-সম্পাদক এম জে আকবর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ লিঙ্গ ক্ষমতায়নে অসাধারণ অগ্রগতি করেছে এবং এটি ভবিষ্যতে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে পার্থক্য তৈরি করবে।

কলকাতার একটি হোটেলে মাল্টি-মিডিয়া এবং বহুভাষিক প্ল্যাটফর্ম 'ইন্ডিয়া ন্যারেটিভ' আয়োজিত ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর আলোচনায় অংশ নিয়ে আকবর বলেন, "বাঙালি নারী শক্তি কখনোই সিমাবদ্ধ নয় এবং সে কারণেই বাংলাদেশ কখনো আফগানিস্তানের মতো হবে না।" লেখক-সম্পাদক আকবর আরও বলেন,"সীমান্তের দু'পাশের বাঙালি সমাজের নারীর প্রতি আমাদের শ্রদ্ধা নিহিত রয়েছে এবং এটি বাঙালি সংস্কৃতির মেলবন্ধন তৈরি করে।"

বাংলাদেশের শীর্ষস্থানীয় কলামিস্ট সৈয়দ বদরুল আহসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, "সরকারের গুরুত্বপূর্ণ পদে এত মহিলা মন্ত্রী এবং এত সিনিয়র মহিলা কূটনীতিক এবং আমলা কীভাবে ছিল?" কলামিস্ট আহসান আরও বলেন, "আমাদের সেনাবাহিনীতে একজন মহিলা মেজর জেনারেল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন যারা নারী। তৃণমূলে নারীর ক্ষমতায়নও একটি বাস্তবতা, আমাদের সবচেয়ে বড় পোশাক শিল্প কাড়খানায় বেশিরভাগ শ্রমিকই নারী।"

দর্শকদের মধ্যে কেউ একজন ইঙ্গিত করে বলেন,"এমনকি শীর্ষস্থানীয় বিরোধী নেতারা এবং সংসদের স্পিকারও মহিলা।" একজন অংশগ্রহণকারী ভি রামাস্বামী বলেছিলেন, "যে আফগানিস্তানের উন্নয়নের পিছনে মূল কারণ নারী এবং যারা লিঙ্গ ক্ষমতায়নকে সম্মান করে তারা এখন ইসলামবাদী উগ্রবাদের বিরোধিতা করার জন্য দৃঢ়ভাবে সংগঠিত হবে।"

শ্রোতাদের মধ্যে কেউ একজন বলেছেন, "আওয়ামী লীগের উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেন্ডার ফ্যাক্টরকে কাজে লাগানো এবং বেশি শক্তিশালী মহিলা প্রার্থী দেওয়া। সেলিনা হায়াত আইভীর বিজয়ের দিকে ইঙ্গিত করে বলা হয়, নারায়ণগঞ্জ মেয়র নির্বাচনে তিনি শুধু বিরোধী দলেরই মুখোমুখি হননি, দলের মধ্যেও যথেষ্ট বিরোধিতার মুখোমুখি হয়েছেন।"

ভারতীয় বিশেষজ্ঞরা ইতিমধ্যেই নির্দেশ করেছেন যে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপিকে পরাস্ত করার জন্য "জেন্ডার ফ্যাক্টর" ব্যবহার করেছেন, কারণ তার  বিজয় তার দলের মহিলাদের ব্যাপক হারে ভোটের কারনে। 

খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা সাত জন’-এর ট্রেলার প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।