সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি নাইমা হায়দার। গেলো বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারকে লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের স্থলাভিষিক্ত হলেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিসটি উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি। এর আগেই জাতীয় আইনগত সহায়তা আইনের অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. নিজামুল হক।