অস্কারের পরই বিশ্বের সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব। এ আয়োজনে প্রতি বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে সম্মাননা জানানো হয়। ১১ জানুয়ারি বুধবার সকালে ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এক নজরে জেনে নিন এবারের গোল্ডেন গ্লোব বিজয়ীদের তালিকা-সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : দ্য বানশিজ অব ইনিশেরিন; সেরা চলচ্চিত্র (ড্রামা) : দ্য ফেবলম্যানস; সেরা চলচ্চিত্র (ফরেন ল্যাঙ্গুয়েজ) : আর্জেন্টিনা, ১৯৮৫; সেরা চলচ্চিত্র অভিনেতা (মিউজিক্যাল ও কমেডি) : কলিন ফারেল, ‘দ্য বানশিজ অব ইনিশেরিন ; সেরা চলচ্চিত্র অভিনেতা (ড্রামা) : অস্টিন বাটলার, ‘এলভিস ; সেরা চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিক্যাল ও কমেডি) : মিচেল ইয়ো, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স; সেরা চলচ্চিত্র অভিনেতা (ড্রামা) : কেট ব্লাঞ্চেট, ‘টার; সেরা চলচ্চিত্র পরিচালক : স্টিভেন স্পিলবার্গ, ‘দ্য ফেবলম্যানস ; পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা : কি হি কুয়ান, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স;পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী : অ্যাঞ্জেলা বাসেট, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার ; সিনেমায় সেরা মৌলিক গান : নাট্টু নাট্টু, ‘আরআরআর ; সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : হাউস অব দ্য ড্রাগন

সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : অ্যাবট এলিমেন্টারি

সেরা টিভি অভিনেতা (ড্রামা) : কেভিন কস্টনার, ‘ইয়েলোস্টোন’

সেরা টিভি অভিনেত্রী (ড্রামা) : জেনডায়া, ‘ইউফোরিয়া’

সেরা টিভি অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : জেরেমি অ্যালেন হোয়াইট, ‘দ্য বিয়ার’

সেরা টিভি অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : কুইন্টা ব্রানসন, ‘অ্যাবট এলিমেন্টারি’