অভিবাসীদের জন্য ঘোষিত রিক্যালিব্রেশন প্রক্রিয়ার মেয়াদ আরও এক বছর বাড়াল মালয়েশিয়া। ২০২৩ সালের ১০ জানুয়ারি মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিদেশি কর্মীদের বিষয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশান ঈসমাইল।
পারদানা পুত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ও মালয়েশিয়ায় বৈধভাবে থাকার প্রক্রিয়া নিয়ে যে রিক্যালিব্রেশন পদ্ধতি ঘোষণা করা হয়েছিলো তা এ বছড়জুড়ে চলবে। এ প্রক্রিয়ায় যারা রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কিন্তু সব ধরনের তথ্য সরবরাহ করতে পারেননি তারা জরিমানা দিয়ে ভিসা করতে পারবেন এবং যারা দেশে ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারবেন।নতুন সরকারের এ ঘোষণায় বাংলাদেশীসহ ভিসা হয়নি এমন প্রবাসীদের মাঝে এক ধরনের স্বস্তি নেমে এসেছে। তবে জরিমানা বা অন্যান্য খরচ কতো হবে এ নিয়েও শঙ্কায় আছেন অনেকে।