দক্ষিণের জনপ্রিয় অভিনেতা এসএস রাজামৌলির মুকুটে যোগ হয়েছে নতুন পালক। গেল বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল তার পরিচালিত সিনেমা ‘আরআরআর’। মুক্তির পরই ব্যাপক সারা ফেলেছিল ছবিটি। সম্প্রতি গোল্ডেন গ্লোবস পুরস্কারে সেরা গানের শিরোপা জিতে নিয়েছে এই ছবির ‘নাটু নাটু’ গানটি। সঙ্গিত বিভাগে টেলর সুইফ্ট এবং লেডি গাগার মতো গায়কদের টেক্কা দিয়ে সেরা পুরস্কারটি হাঁকিয়ে নিয়েছে রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের গাওয়া এই গানটি।চলতি বছরের ৭ ডিসেম্বর শনিবার লস অ্যাঞ্জেলসে বসেছিল গোল্ডেন গ্লোবস পুরস্কারের আসর। সেখানেই ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ছবির নির্মাতা রাজামৌলি এবং ছবির অন্যতম অভিনেতা জুনিয়র এনটিআর। অস্কার কমিটির সদস্যরাও এই সিনেমা দেখার পর অনেক প্রশংসা করেছেন ছবিটির। ভারতীয় সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন ‘আরআরআর’ ছবিটি। মুক্তির পর খুব সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে বক্সঅফিসে।