খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের সিনেমা হল এলাকার সত্তর বছর বয়সী নিঃসঙ্গ চিকন ডালা চাকমা প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর পাচ্ছেন। কাল মঙ্গলবার থেকে তাঁর ঘরের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে ইমামা বানিন চিকন ডালা চাকমার বাড়িতে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নেইয়ার পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। চিকন ডালা চাকমা বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে তার খোঁজখবর নিয়ে চাল, ডাল কেনার জন্য টাকা দিয়েছেন। পাকা ঘর হলে আর ভাঙাচোরা ঘরে কষ্ট করে থাকতে হবে না। বৃষ্টিতে ভিজতে হবে না, শীতেও কষ্ট পেতে হবে না। তিনি অনেক খুশি হয়েছেন।