চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত বাংলাদেশি নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদ বেইজিং মিলিটারি অ্যাটাচে কর্পস (বিএমএসি) এর এশিয়া-প্যাসিফিক মিলিটারি ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি জানুয়ারি ০১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
চীনের বেইজিংয়ে বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের সংগঠন হল বেইজিং মিলিটারি অ্যাটাচে কর্পস বা বিএমএসি। ১১৮টি দেশের ২৪০ জন সামরিক কূটনীতিক নিয়ে কেন্দ্রীয় সংস্থা গঠিত। আর বেইজিং মিলিটারি অ্যাটাচে কর্পস এর এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ফোরামটি ২৭টি দেশের ৭০জন সামরিক কূটনীতিক নিয়ে গঠিত।চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি একজন সামরিক কূটনীতিক হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সব দেশের প্রতিনিধিত্ব করবেন।