গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটায় ভোটগ্রহণকালে তীব্র শীতের কারণে কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি কম ছিল। নারী ভোটারদের দীর্ঘ সারি। আজ বেলা সাড়ে ১১টায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে থাকে। এ আসনে ইভিএমে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকায় ৯টি কেন্দ্রে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮। উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে সাঘাটা উপজেলার ফলিয়া দিগর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মাহমুদ হাসান। চলছে ভোট গননার প্রক্রিয়া।