গেল বুধবার গতকাল জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর কার্ড দেওয়া হয়। এ ছাড়া জেলা পর্যায়ে ৫২৫ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। অন্যবারের মতো এবারও জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর কার্ড দিল জাতীয় রাজস্ব বোর্ড । এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকি ৬৫টি প্রতিষ্ঠান।

গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে সেরা করদাতা ব্যক্তি ও তাঁদের প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে কর কার্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে ঢাকা বিভাগের সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে সম্মাননা হিসেবে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এ বছর জেলা পর্যায়ে সব মিলিয়ে ৫২৫ করদাতাকে সম্মাননা দেওয়া হয়। দেশের বিভিন্ন কর অঞ্চল থেকে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। করদাতা সম্মাননা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনাদের করের টাকা দিয়ে মেট্রোরেলের মতো অর্জন সম্ভব হয়েছে। আপনারা শুধু নিজেরা কর প্রদান করছেন না, অন্যকে উৎসাহও দিচ্ছেন।