ফের কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব বন্দরে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।গেল রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক অধ্যাপক ডা. আহেমদুল কবীর এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭; শনাক্ত হয়েছে, সেটি বিএ-৫-এর একটি সাব ভ্যারিয়েন্ট। এটাকে বলা হয় আর-১৮, অর্থাৎ একজন থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। তার মানে অন্য ভ্যারিয়েন্টের চেয়ে এটার সংক্রমণ ক্ষমতা চারগুণ বেশি। এটির আরেকটি ভয়ানক দিক হচ্ছে যে ইনকিউবিশন পিরিয়ড অনেক কম।এই ভ্যারিয়েন্ট খুব কম সময়ের মধ্যে একজন সুস্থ মানুষকে আক্রান্ত করে এবং অনেক বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করতে পারবে। এটার উপসর্গ সম্পর্কে যা জানা গেছে; তা অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই।ভারতেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।