কাতার বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করেন তিনি।২০২৩ সালের ১৮ ডিসেম্বর রোববারকাতারে অনুষ্ঠিত হলো বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি জিতে দিতে নেয় মেসির দল আর্জেন্টিনা। খেলা শুরুর আগে মাঠে আনা হয় ট্রফিটি। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং স্পেনের সাবেক ফুটবলার ইকের ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে। পরে ট্রফি উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন।এর মধ্যে দিয়ে প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়েন দীপিকা। ট্রফি উন্মোচনে কেন দীপিকা তা নিয়ে প্রশ্ন অনেকের।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দীপিকা ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই বছরের মে মাস থেকে তিনি ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয়দের মধ্যে দীপিকাই ফরাসি কোম্পানিটির প্রথম প্রতিনিধি। বিশ্বকাপের ট্রফি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা জাদুঘরে থাকে।