কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।এবছর ১৮ ডিসেম্বর রোববার কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের আটক করে।আটককৃতরা হলেন- ওয়াজ মিয়া (৩৩), মো. হাফিজুর রহমান (২৮), সৈয়দ আলী (২৭), মো, নুর মোস্তফা (১৮), ছুমুদা খাতুন (৫০), ফাতেমা খাতুন (৭০), রোকেয়া বেগম (২৮), আশরাফা বেগম (১৮), ইয়াসমিন আরা (১৮), নূর শাহেরা (১৪), সফুদা বিবি (১৪), জনুয়ারা বেগম (১২), ইয়াসমিন আরা (১০), আসমা বিবি (৬), নুরুল আমিন (৮) এবং মোহাম্মদ এরফান (৪)।আটককৃতরা কুতুপালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজার হয়ে সিলেট যাচ্ছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার আসছিলেন। গাড়িতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা বলে তার সন্দেহ হয়। বিষয়টি তিনি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানান। শ্রীমঙ্গল থানা পুলিশ এনা পরিবহন থেকে ১৬ রোহিঙ্গাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালংয়ের টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়। পরে তাদেরকে ক্যাম্পে পাঠানো হয়েছে।