দক্ষিণ কোরিয়ায় অনলাইনে যৌন হয়রানির ঘটনা ক্রমে বেড়ে যাচ্ছে। গত বছর ১১ হাজার ৫৬৮টি অনলাইন যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা তার আগের বছরের চেয়ে ৮২ শতাংশ বেশি। অনেকেই গোপন ক্যামেরা ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। দেশটিতে নারীরা এখন শৌচাগারে যেতে ভয় পান বলে অভিযোগ আছে। তাঁদের অভিযোগ, শৌচাগারে গেলে গোপনে তাঁদের ছবি তোলা বা ভিডিও করে ব্ল্যাকমেল করা হতে পারে। এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ পেলে তাঁদের জীবনে বিপর্যয় নেমে আসবে। গভীর রাতে ভিনদেশি নারী একা হেঁটে গেলে যেমন ভয় পান, নিজ দেশে শৌচাগারে যেতে একই রকম ভয়ে আছেন বলে জানিয়েছেন তাঁরা।২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ার মধ্যে প্রথম এবং সফল ‘মি টু’ আন্দোলন হয়েছে।

লিঙ্গ সমতা মন্ত্রণালয় বন্ধের সমর্থক ও নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের পক্ষে তরুণদের ভোট সংগ্রহে সহযোগিতা করা ৩৭ বছর বয়সী লি জুন-সিওক বলেন, ‘অতীতে নারীরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদের অনেক সমস্যার সমাধানও করা হয়েছে। লিঙ্গ সমতা এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। আমাদের একটি নতুন ব্যবস্থা প্রয়োজন, যা নারীবাদের বাইরে দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করবে।