শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টাইমস স্কোয়ারের বিশাল পর্দায় প্রতি চার মিনিট পর পর ভেসে উঠবে বাংলাদেশ। ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বিজয় দিবস পালনের এটি একটি নজিরবিহীন ঘটনা।lএ ব্যাপারে উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার গৌরব গাঁথা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ জন্য এই আয়োজন করেছি আমরা।এ ব্যাপারে উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার গৌরব গাঁথা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ জন্য এই আয়োজন করেছি আমরা।