চলতি বছরের ২১ নভেম্বর সোমবার দুপুরে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।ভূমিকম্পে ওই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে। ঘরবাড়ির নিচে চাপা পড়েছেন অনেকেই। তাদের উদ্ধারে অভিযান চলছে।