গতকাল অ্যাসোসিয়েশন অফ উইমেন এন্টারপ্রেনার্স এই প্রথমবার একটি বিজনেস সামিট আয়োজন করেছিল গুলশান শুটিং ক্লাবের হল ২ তে । যেখানে বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয়ের উপরে সেশন হয়েছিল। মেয়েরা বর্তমানে ব্যবসা করতে যেয়ে যে যে সমস্যার সম্মুখীন হয় সেই সব বিষয়ে আমাদের সেশনগুলো হয়েছিল । এছাড়াও দেখতে পেয়েছেন এক ভিন্ন রকমের ফ্যাশন শো যেখানে নয়টি ব্র্যান্ড কিডস, মডেল, ডিজাইনার ফিউশন ও ব্রাইডাল ক্রিয়েশন ছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বনামধন্য ডিজাইনার বিপ্লব সাহা, স্বত্বাধিকারী, বিশ্ব রং এবং লিপি খন্দকার।

এছাড়াও অনুষ্ঠানে বক্তা হিসেবে যারা ছিলেন জিসান কিংশুক হক পরিচালক ও গ্রুপ সিওও, এজাইল মাইন্ড সলিউশন লিমিটেড। শাওন শায়লা পিপিএম অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ।

ডক্টর ফারজানা নাহিদ সহকারি অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি নাজনীন নাহার ম্যানেজিং ডিরেক্টর, টেক সলিউশন তানভীর হাসান জোহা সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনোলজি ও ম্যানেজিং ডিরেক্টর, ব্যাকডোর প্রাইভেট লিমিটেড।