বিশ্বকাপ জিতে গত ডিসেম্বরেই বৃত্ত পূরণ করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেখানেই থেমে যেতে চাননি আর্জেন্টিনার অধিনায়ক। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের ফুটবলকে বিদায় বলে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। যে দেশে জনপ্রিয়তায় ফুটবলের অবস্থান ৪ নম্বরে, সেই দেশেই তিনি জাগিয়ে দিলেন নতুন ফুটবল-উন্মাদনা।
তলানিতে পড়ে থাকা একটি দলকে অভিষেকের মাত্র এক মাসের মধ্যে এনে দিলেন নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও। আজ লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারায় মেসির দল ইন্টার মায়ামি।