রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে ডিবি কার্যালয়ে আজ রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৮ আগস্ট) আজিমপুর থেকে নিখোঁজ হন ছাত্রদলের ছয় নেতা। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।