মাস্ক টেসলার সিইও এবং কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ারধারী। তাঁর শেয়ারের পরিমাণ ১৪ শতাংশ। অক্টোবরে তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন।টুইটার কেনার তহবিল জোগাড় করতে গিয়ে মাস্ক টেসলার কয়েক শ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দেন। এতে কোম্পানিটির শেয়ারের দাম পড়ে যায়।ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার।
মাস্কের টুইটার কেনার চুক্তিটি কয়েক মাসের আইনি লড়াইয়ের পরই সম্পন্ন হয়েছিল। কেউ কেউ টেসলার শেয়ারের দরপতনের অন্যতম কারণ হিসেবে টুইটার কেনা নিয়ে সৃষ্ট বিভ্রান্তিকে উল্লেখ করেছেন।
চলতি বছরের শুরুতে টুইটারের শেয়ার কেনার পর কোম্পানিটি কিনে নিতে এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলার প্রস্তাব করেন মাস্ক। অনেকেই মনে করেছিলেন, প্রস্তাবিত অর্থের পরিমাণটা অনেক বেশি ছিল।
ড্যান ইভেস বিবিসিকে বলেন, প্রত্যেকটি টুইটে আসন্ন বিপদের ঘনঘটা দেখা দেওয়ায় ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের চোখে মাস্ক টেসলার শেয়ারের সুপারহিরো থেকে খলনায়কে পরিণত হন।ড্যান বলেন, টুইটার সার্কাস শো মাস্ক ব্র্যান্ডকে আঘাত করেছে এবং এটি টেসলার শেয়ারের জন্য একটি বড় আসন্ন বিপদেরই আভাস। মাস্কই টেসলা, টেসলাই মাস্ক।