আরব নারী নওদা আল-কাহতানি শেখার কোনো শেষ নেই কথাটি যেন আবার নতুন করে প্রমাণ করেছেন । তার বর্তমান বয়স ১১০ বছর ছুঁয়েছে। তিনি এ বয়সে নতুন করে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু করে শোরগোল ফেলেছেন।
আল-কাহতানি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উমওয়াহ এলাকার বাসিন্দা। আল-কাহতানির পড়াশোনায় প্রবল আগ্রহ থাকায় স্থানীয় আল-রাহওয়া সেন্টারের সহায়তায় নতুন করে বিদ্যালয়ে ফিরেছেন জানা গেছে।
আরব নারী নওদা আল-কাহতানি চার সন্তানের জননী। তার বড় সন্তানের বয়স ৮০ বছর ছুঁয়েছে। তার সবচেয়ে ছোট সন্তানের বয়স ৫০-এর কোটায়। আল-কাহতানির পড়াশোনা শুরুর পেছনে বয়স, সংসার—কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই নারীর জন্য। পড়তে আর লিখতে পারা তাঁর জীবন বদলে দেবে বলে এই নারী মনে করেন ।
আল-কাহতানি নিজেকে বদলে ফেলার এই তাড়না থেকে কয়েক সপ্তাহ আগে আল-রাহওয়া সেন্টার পরিচালিত নিরক্ষরতা দূর করার একটি প্রকল্পে যোগ দিয়েছেন। এরপর থেকে নিয়মিত তিনি বিদ্যালয়ে যাচ্ছেন। তিনি আরও ৫০ জনের বেশি সহপাঠীর সঙ্গে ক্লাস করছেন। আল-কাহতানির ক্লাসে বিভিন্ন বয়সের সহপাঠী রয়েছেন। তাঁরা সবাই একসঙ্গে অক্ষরজ্ঞান শিখছেন। পবিত্র কোরআনের আয়াত চর্চা করছেন।
আল-কাহতানি এই বয়সে এসেও প্রতিদিন ক্লাস করা, পড়াশোনা করা, শিক্ষকের দেওয়া বাড়ির কাজ করা বেশ উপভোগ করছেন । আল-কাহতানি জানান, প্রতিদিনের বাড়ির কাজেও তিনি ফাঁকি দেন না। দিনের কাজ দিনেই শেষ করেন।
আল-কাহতানিকে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের বিশা শাখার পক্ষ থেকে এক্স প্ল্যাটফর্মে (যেটি সাবেক টুইটার) নিয়ে একটি পোস্ট করা হয়েছে। সে পোস্টটিতে নিরক্ষরতা দূর করার জন্য সৌদি আরবের শীর্ষ নেতাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছেন শতবর্ষী এই নারী