গত সোমবার ডালাস এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি লিগস কাপের শেষ ষোলোয় । ম্যাচ শেষ হতে যখন আর আধা ঘণ্টাও বাকি নেই, তখনও ইন্টার মায়ামি পিছিয়ে ৩-১ গোলে। এই অবস্থায় লিওনেল মেসি দলকে যেন টেনে উপরে তুলে নিলেন । অবিশ্বাস্যভাবে ম্যাচটা জিতে নেয় সফরকারী ইন্টার মায়ামি।

নিজ দলের এমন পারফর্ম্যান্স মেনে নিতে পারেননি ডালাসের সমর্থকরা তাও আবার নিজেদের দেশের মাঠে। আর ইন্টার মায়ামির সমর্থকরা তো এখন সাফল্যের স্বপ্নে বিভোর। তাই দুই দলের মাঝে চলে কথার লড়াই ম্যাচ শেষে । শেষ পর্যন্ত যা রূপ নিয়েছে হাতাহাতি পর্যন্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে সমর্থকদের এই কাণ্ড। মূল সংঘর্ষ্টি ঘটে তিন পুরুষ আর এক নারীর মাঝে । এমন সংঘর্ষ হলেও তাতে কোন নিরাপত্তারক্ষীকে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পরবর্তীতে কাউকে আটক করা হয়েছে এমন তথ্যও দেয়নি ডালাসের পুলিশ প্রশাসন।

এমন নাটকীয়তা মিশে ছিল গতকালের ম্যাচেও অবশ্য । ৪-৪ গোলে সমতার ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারে। যেখানে ৫-৩ ব্যবধানে ডালাসকে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে টানা ৪ ম্যাচেই জয়ের মুখ দেখেছেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *