আজ মঙ্গলবার (৮ আগস্ট) আবহাওয়া পূর্বাভাস বুলেটিনে জানানো হয় সারাদেশে ভোর ৬ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৬৮ মিলিমিটার। সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অস্থায়ী দমকা হাওয়াসহ অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।আরোও জানানো হয় তিন দিন পর অর্থাৎ পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমী বায়ু উত্তর প্রদেশ, অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পঞ্চমবঙ্গ ও উত্তরবঙ্গ দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর বেশিরভাগ বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থা বিরাজ করছে। এর ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *