যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল ধীরে ধীরে ফের স্বাভাবিক হতে শুরু করেছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি সিস্টেম বিভ্রাটের কারণে গতকাল বুধবার দেশটিতে উড়োজাহাজের হাজারো ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়। গেলো বুধবার সকালে কিছু সময়ের জন্য অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ করে দেয় এফএএ। পরে পাইলটদের ফ্লাইট-পূর্ব নিরাপত্তা নোটিশ সরবরাহের সিস্টেম স্বাভাবিক হলে স্থানীয় পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯টায় ফের উড়োজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

কিন্তু ফ্লাইট-জটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো ফ্লাইট বিলম্ব ও বাতিল অব্যাহত রাখে। বুধবার শেষ বিকেলেও এফএএর ওয়েবসাইটে দেখা যায়, কিছু বিমানবন্দরে তখনো বিমান চলাচল বিলম্বিত হচ্ছিল।