চা কমবেশি সবার প্রিয় একটি পানীয়। চা পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। নিমিষেই ক্লান্তি দূর করতে গরম ধোঁয়া ওঠা এক কাপ চা জাদুর মতো কাজ করে। আজ ১২ জানুয়ারি গরম চা দিবস বা হট টি ডে। তাহলে আজ চা পান করেছেন কি না, করলে এখনই করে নিন।
যুক্তরাষ্ট্রের চা কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে। আর ২০১৬ সালে এ কাউন্সিল ‘গরম চা দিবস’ বা ‘হট টি ডে’ প্রচলন শুরু করে। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এশিয়ায় গরম চা পান শুরু হয়। আর ষোড়শ শতাব্দীর আগে ইউরোপে চা প্রবেশ করতে পারেনি। ১৬০০-এর দশকে ইংল্যান্ডের মানুষ এই সুস্বাদু পানীয়টির প্রেমে পড়তে শুরু করেন এবং এটি আধুনিক শ্রেণির জনপ্রিয় পানীয় হয়ে উঠতে শুরু করে। ব্রিটিশ ভারতে চায়ের উৎপাদন প্রবর্তিত হয়।