নাওমি ওসাকা গেলো রোববার নাম প্রত্যাহার করে নেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। নির্দিষ্ট কোনো কারণ জানাননি তখন। গত সেপ্টেম্বর মাস থেকেই টেনিস থেকে দূরে ছিলেন জাপানের এই সাবেক নাম্বার ওয়ান। চার মাস আগে টোকিওতে প্যান প্যাসিফিক টেনিসে দ্বিতীয় রাউন্ড থেকে সরে গিয়েছিলেন তলপেটে ব্যথা নিয়ে। কাল সকালে ওসাকা এক টুইটে জানিয়েছেন, মা হতে চলেছেন তিনি। এ জন্য ২০২৪ সালের শুরুর ভাগ পর্যন্ত টেনিসে তাঁকে দেখা যাবে না। টুইটারে ওসাকা জানায়, আমি জানি আমার সামনে অনেক কিছুই আছে। তবে একটা জিনিস নিয়ে আমাকে ভাবতে হচ্ছে, তা আমার সন্তান। সে যেন আমার ম্যাচ দেখে অন্যদের গল্প বলতে পারে। সে যেন বলতে পারে, এই যে খেলতে দেখছ না, ও আমার মা। এই পোস্টের সঙ্গে ওসাকা মা হতে যাওয়ার একটি স্ক্যানের ছবিও পোস্ট করেন।