সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সেইফ হাউসে আশ্রিত নারী গৃহকর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা এবং কাউন্সেলিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) দূতাবাসের সেইফ হাউসে সোমবার চলতি বছরের ৫ ডিসেম্বর এ স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং কার্যক্রমের উদ্বোধন করেন।সৌদি আরবের রিয়াদে নারী গৃহকর্মীদের স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ সময় ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের জন্য একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে।
সেইফ হাউসে অবস্থানরত নারী গৃহকর্মীদের তাদের নিয়োগকর্তারকাছে বকেয়া পাওনা থাকলে তা আদায় করে দ্রুত স্বজনদের কাছে ফেরত পাঠানো এবং সেইফ হাউসে তাদের সাময়িক অবস্থানকালে মানসম্মত আবাসন, খাবার, স্বাস্থ্যসেবা ও বিনোদনের ব্যবস্থাসহ সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি নিয়মিতভাবে উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।
A news by Alisha Pradhan