ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দিনব্যাপী শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।শনিবার জেলা শহরের দশানী এলাকায় ধানসিঁড়ি রেস্তোরাঁয় কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ। কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক আফরিন মিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক।এর আগে গত বছরের ২১ অক্টোবরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।