১১ ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছেন নরমা লুসিয়া পিনা। দেশটির বিচারব্যবস্থারও প্রধান হলেন তিনি।বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথ গ্রহণ করে নরমা বলেন, অবশেষে একটি কাচের দেওয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো। মেক্সিকো ইতিহাস গড়তে পারল। ৬-৫ ভোটে ১১ সদস্যের বিচারব্যবস্থা নরমাকে এই পদে বসিয়েছে।নরমার এই জায়গায় পৌঁছানো খুব সহজ হয়নি। বহু লড়াই করতে হয়েছে তাকে।

মেক্সিকোর বিচার ব্যবস্থাবিষয়ক বিশেষজ্ঞদের ভাষ্যমতে, নরমা অত্যন্ত বিচক্ষণ বিচারপতি। তিনি যে আসন পেয়েছেন, তা তার প্রাপ্য ছিল। তবে দেশের প্রেসিডেন্ট তাকে না চাওয়ায় পরবর্তী সময়ে তাদের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।