যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের ব্যবহৃত সব ডিভাইসে চীনা ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতা ও কর্মীদের কাছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার (সিএও) পাঠানো এক বার্তার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিনিধি পরিষদের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় বলছে, কেন্দ্রীয় পর্যায়ে কার্যকর হতে যাওয়া একটি আইনকে অনুকরণ করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।বার্তায় বলা হয়, কিছুসংখ্যক নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে অ্যাপটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের সবগুলো ডিভাইস থেকে অ্যাপটি অবশ্যই মুছে ফেলতে হবে।