আদালতের নির্দেশনা ছাড়া দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার চেষ্টার সময় জাপানি মা নাকানো এরিকোকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গেল শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে তিনি দুই মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।পুলিশ জানায়, দুই মেয়ে তাদের মায়ের হেফাজতে ছিল। গতকাল রাত সাড়ে ১২টার সিঙ্গাপুর উড়োজাহাজের একটি ফ্লাইটে তাঁরা জাপানে যাওয়ার চেষ্টা করেন। যেহেতু আদালতের নির্দেশনা ছিল না, তাই তাঁদের যেতে দেওয়া হয়নি। দুই মেয়ের বাবা ইমরান শরীফ শনিবার বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আপিল বিভাগের রায় অমান্য করে পারিবারিক আদালতের চূড়ান্ত রায় হওয়ার আগে দুই মেয়েকে নিয়ে মা জাপানে পালিয়ে যাচ্ছিলেন।’ তিনি বলেন, এ বিষয়ে ২৭ ডিসেম্বর আমি আপিল বিভাগে অভিযোগ করব।২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাঁদের তিন মেয়েসন্তান আছে। শিশুদের বয়স যথাক্রমে ১১, ১০ ও ৭ বছর।