মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ সেন্ট্রাল পুরুষ ভলিবলের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল কিরগিজস্তানের। রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে হয়েছে চ্যাম্পিয়ন।পেন্ডুলামের মতো সারাক্ষণ দুলেছে ম্যাচের ভাগ্য। পয়েন্টে একবার বাংলাদেশ এগিয়ে গেছে তো পরেরবার এগিয়েছে কিরগিজস্তান। শ্বাসরূদ্ধকর এই ম্যাচ শেষ পর্যন্ত হেলেছে বাংলাদেশের দিকেই।ভলিবলে সাধারণত শেষ সেটে যে দল আগে ১৫ পয়েন্ট জেতে, তারাই জেতে। কিন্তু ১১-৮ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে তুমুল লড়াই করে কিরগিজস্তান। এরপর যতই সময় গড়িয়েছে, ততই দুই দলের পয়েন্ট সমান সমান হয়েছে। শেষ পর্যন্ত জয় নিষ্পত্তিসূচক সেটটি বাংলাদেশ জেতে ১৮-১৬ পয়েন্টের ব্যবধানে।