বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল দুপুরে ফাইনালে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তান।চলতি বছরের ২৫ ডিসেম্বর রোববার বিকেলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমে প্রথম সেটে (২৫-১৫), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-১৩) পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ।ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের ২ নম্বর জার্সিধারী সুজন। এদিকে দিনের প্রথম সেমিতে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান।