আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেল।চলতি বছরের ২৫ ডিসেম্বর রোববার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মন ও চোখের ভাষা বোঝেন। আমরা ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তার কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে সভাপতি, এটা বিশ্বে রেকর্ড।সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট ও আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্ব রেখা হয়েছে।