নীলফামারীর সৈয়দপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূরন নেহার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চরকপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে নূরন নেহারের লাশ দাফন করা হয়েছে। এর আগে লক্ষ্মণপুর চরকপাড়া ও বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামে দুই দফায় জানাজা হয়।বীর মুক্তিযোদ্ধা নূরন নেহার বেগম প্রয়াত আবদুল ওয়াহেদ তালুকদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।