জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ’ প্রদান করা হবে।আজ বুধবার দুপুর ১টায় বাংলা একাডেমির ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ‍বিবৃতি প্রদান করা হয়।বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২২ এর তালিকায় আছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (শিক্ষা), ড. মোহাম্মদ আলী রেজা খান (বিজ্ঞান), অধ্যাপক ড. মো. জাকির হোসেন (চিকিৎসা), নাসির আলী মামুন (আলোকচিত্রশিল্প), হামিদুজ্জামান খান (ভাস্কর্য/চিত্রকলা), জয়ন্ত চট্টোপাধ্যায় (সংস্কৃতি) ও ডা. সেলিনা হায়াৎ আইভী (সমাজসেবা)।আগামী শুক্রবার ২৩ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ প্রদান করা হবে।