বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় ১ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ছিল ২৩৮। গতকাল বুধবার একই সময় ঢাকার একিউআই ছিল ৩০৮। গতকালের চেয়ে আজ ঢাকার বাতাস কিছুটা ভালো।

এদিকে একই সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে দ্বিতীয় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই শহরের স্কোর ২০৮। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই একিউআই স্কোর ১৯২ নিয়ে তালিকার ৩–এ আছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার-এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, তা জানায়।

দূষিত বাতাসের শহরের তালিকায় ৪–এ থাকা লাহোরের স্কোর ১৯১, ৫–এ থাকা করাচির স্কোর ১৮৯। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।