মুসলমানদের পবিত্র রমজান মাস উপলক্ষে আটটি নিত্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।গেল ১৩ ডিসেম্বর মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।পণ্যগুলো হলো— ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।এতে বলা হয়, সাপ্লায়ার্স–বায়ার্স ক্রেডিটের আওতায় ৯০ দিনের মধ্য অর্থ পরিশোধের চুক্তিতে এসব পণ্য আমদানির সুযোগ থাকবে। এটি ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এলসি খোলার ক্ষেত্রে বহাল থাকবে।গত ১১ ডিসেম্বর রোববার রমজানে ব্যবহৃত পণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র বা এলসি খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।